▼ থেকে লেনদেন বেছে শুধু টাকার অঙ্ক দিন, বাকি সব হিসাব খাতা নিজেই করে দেবে। হিসাববিজ্ঞান জানা লাগবে না।
তিনটি প্রশ্ন করুন: ১) টাকার অঙ্কে বলা যায় কি? ২) ব্যবসার সম্পদ, দেনা বা মালিকের অংশে পরিবর্তন হয়েছে কি? ৩) প্রমাণ (রসিদ, ভাউচার) আছে কি? তিনটির উত্তর "হ্যাঁ" হলে সেটি লেনদেন।
লেনদেন: নগদে পণ্য বিক্রি, ভাড়া দেওয়া, বাকিতে কেনা, ব্যাংক থেকে ঋণ নেওয়া।
লেনদেন নয়: অর্ডার দেওয়া, চুক্তি সই, কর্মী নিয়োগ, দরদাম, ভবিষ্যতের পরিকল্পনা, বাজারদর বাড়া-কমা।
ডেবিট-ক্রেডিট মানে কী? প্রতিটি লেনদেন খাতার দুই দিকে লেখা হয়: বাঁ পাশ (ডেবিট) ও ডান পাশ (ক্রেডিট)। দুই পাশের টাকা সবসময় সমান থাকে।
সম্পদ = দায় + মালিকানাস্বত্ব। প্রতিটি লেনদেনের পরও এই দুই পাশ সমান থাকে।
সব ধরনের জাবেদা সময় অনুযায়ী এখানেই আছে। নির্দিষ্ট ধরন দেখতে নিচের বোতাম চাপুন।
সব হিসাবের জের এক নজরে। দুই পাশের মোট সমান হলে হিসাব ঠিক আছে।
PDF বোতাম চাপলে প্রিন্ট উইন্ডো খুলবে; সেখানে "PDF হিসেবে সংরক্ষণ করুন" (Save as PDF) বেছে নিন।